হটলাইন

+8801797-900123

কেন্দ্রীয় কার্যালয়

নওদাপাড়া (আম চত্ত্বর), পো. সপুরা, রাজশাহী- ৬২০৩

×

দান করুন

মারকাযী মসজিদ নির্মাণ প্রকল্প

মারকাযী মসজিদ নির্মাণ প্রকল্প

আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের রাজশাহীস্থ কেন্দ্রে ৬ তলা বিশিষ্ট বৃহদায়তন মারকাযী জামে মসজিদের নির্মাণকাজ চলছে। ৬ এই মসজিদটির কাজ চলমান রয়েছে। এখানে আমীরে জামাআত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব নিয়মিত জুমআর খুৎবা দেন।

মাদ্রাসা ভবন নির্মাণ প্রকল্প

মাদ্রাসা ভবন নির্মাণ প্রকল্প

তিন হাযার শিক্ষার্থীর আবাসন ও পাঠদান সুবিধা সম্বলিত আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (বালিকা শাখা)-এর বৃহদায়তন দরসগাহের নির্মাণ কাজ চলমান রয়েছে। এই প্রকল্পে ৫টি আবাসিক, ২টি একাডেমিক ও ১টি প্রশাসনিক ভবনসহ ১টি স্টাফ কোয়ার্টার এবং ১টি বৃহদায়তন মসজিদ থাকবে ইনশাআল্লাহ। 

দাওয়াহ ফাণ্ড

দাওয়াহ ফাণ্ড

নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহ্র আলোকে সমাজ সংস্কার ও খাঁটি ইসলামী সমাজ প্রতিষ্ঠাই অত্র সংগঠনের দাওয়াতী কার্যক্রমের মূল লক্ষ্য। আর জামা‘আতবদ্ধ প্রচেষ্টা ব্যতীত কোন বৃহত্তর লক্ষ্য বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। সেমতে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং তার সকল অঙ্গ সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ নির্দিষ্ট ইমারতের অধীনে একক লক্ষ্যে দাওয়াতী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ইয়াতীম প্রকল্প

ইয়াতীম প্রকল্প

'আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ'-এর পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয় মারকায 'আল-মারকাযুল ইসলামী আস-সালাফী', নওদাপাড়ারাজশাহী সহ দেশের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে তিন শতাধিক ইয়াতীম ও দুস্থ (বালক/বালিকা) প্রতিপালিত হচ্ছে। তাই নিম্নের স্তর সমূহ হ'তে যেকোন একটি স্তরে অংশগ্রহণ করে ইয়াতীম ও দুস্থ প্রতিপালনে নিয়মিত দাতা সদস্য হোন।

দারুল হাদীছ বিশ্ববিদ্যালয় ও তাবলীগী ইজতেমা ময়দানের জমি ক্রয়

দারুল হাদীছ বিশ্ববিদ্যালয় ও তাবলীগী ইজতেমা ময়দানের জমি ক্রয়

'আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ'-এর বহুমুখী সংস্কার কার্যক্রমকে অধিকতর সুসংহত ও ফলপ্রসূ করার জন্য দেশের উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র রাজশাহী মহানগরীর উপকণ্ঠে একটি আদর্শ ইসলামী শিক্ষা নগরী গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

যাকাত ফাণ্ড

যাকাত ফাণ্ড

আপনার পবিত্র যাকাত আদায় করুন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের যাকাত ফান্ডে। শরীক হোন একটি কল্যাণমুখী ও দ্বীনি খেদমতে। আপনাদের প্রদত্ত যাকাতের অর্থ ব্যয় করা হয় গরীব ও মিসকীনদের এককালীন ও নিয়মিত আর্থিক সহায়তা, বিশুদ্ধ দ্বীনের প্রচার ও প্রসার সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে।  

শিক্ষা প্রকল্প

শিক্ষা প্রকল্প

পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক দ্বীনদার ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর পৃষ্ঠপোষকতায় ২০১৯ সাল থেকে ‘হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড’-এর কার্যক্রম এগিয়ে চলেছে। বর্তমানে ৪৫ টি যেলায় প্রায় দুইশ’ প্রতিষ্ঠান উক্ত শিক্ষা বোর্ডের অধিভুক্ত হয়ে পরিচালিত হচ্ছে।