দাওয়াহ ফাণ্ড
নির্ভেজাল তাওহীদ ও ছহীহ সুন্নাহ্র আলোকে সমাজ সংস্কার ও খাঁটি ইসলামী সমাজ প্রতিষ্ঠাই অত্র সংগঠনের দাওয়াতী কার্যক্রমের মূল লক্ষ্য। আর জামা‘আতবদ্ধ প্রচেষ্টা ব্যতীত কোন বৃহত্তর লক্ষ্য বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। সেমতে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এবং তার সকল অঙ্গ সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ নির্দিষ্ট ইমারতের অধীনে একক লক্ষ্যে দাওয়াতী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সংগঠনের প্রত্যেক কর্মীই একেকজন দাঈ ইলাল্লাহ। এরপরেও রয়েছে তাদেরকে সুদক্ষ ঈমানদার কর্মী হিসাবে গড়ে তোলার জন্য যথাযোগ্য প্রশিক্ষণের ব্যবস্থা। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ১৯৯৪ সাল থেকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছভিত্তিক ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে সাংগঠনিক কর্মতৎপরতা অব্যাহত রেখেছে। একই লক্ষ্য অর্জনে যুবসমাজের মাঝে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ও নারীদের মাঝে ‘আহলেহাদীছ মহিলা সংস্থা’র মাধ্যমে যুবসমাজ ও নারীসমাজকে আল্লাহর দ্বীনের ধারক ও বাহক হিসাবে গড়ে তোলা হচ্ছে। শিশু-কিশোরদেরকে শৈশব থেকেই ইসলামী আক্বীদা ও আমলে পরিপুষ্ট করার জন্য কার্যক্রম চালাচ্ছে ‘সোনামণি’ সংগঠন। উচ্চস্তরের পেশাজীবীদের সংগঠিত করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’। বর্তমানে দেশের প্রায় প্রতিটি যেলায় এসব সংগঠনের কার্যক্রম রয়েছে।
সংগঠনের মুখপত্র মাসিক আত-তাহরীক পত্রিকা, আত-তাহরীক অনলাইন টিভি, ইন্টারনেট ও ফৎওয়া হটলাইনের মাধ্যমে এ সংগঠন মানুষের দৈনন্দিন জিজ্ঞাসার কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক জওয়াব দানে নিয়োজিত রয়েছে। এছাড়াও গ্রামে ও শহরে জুম‘আর খুৎবা, তাবলীগী সফর, দৈনিক ও সাপ্তাহিক তা‘লীমী বৈঠক, মাসিক তাবলীগী ইজতেমা ও কেন্দ্রীয়ভাবে বার্ষিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠানের মাধ্যমে সর্বস্তরের মানুষের নিকট ইসলামের বিশুদ্ধ দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। সংগঠনের পরিচালনাধীন প্রকাশনা সংস্থা ‘হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ’-এর মাধ্যমে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে রচিত গ্রন্থাবলী নিয়মিত প্রকাশিত হচ্ছে, যা দেশ-বিদেশে ব্যাপকভাবে সমাদৃত।- ফালিল্লাহিল হামদ!
অতএব আসুন! ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য আমরা ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কার্যক্রমকে এগিয়ে নিতে সাধ্যমত সহযোগিতা করি। বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারের স্বার্থে আমাদের যাকাত, ছাদাক্বা এবং এককালীন দান সমূহ নিম্নোক্ত একাউন্ট ন্ম্ব্র সমূহে প্রেরণ করি এবং পারলৌকিক জীবনে অশেষ ছওয়াব হাছিল করি! আল্লাহ আমাদের তাওফীক দান করুন। আমীন! ওয়াসসালাম।
একাউন্ট নং :
১. ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, জেনারেল ফান্ড ।
Ahlehadeth Andolon Bangladesh General Fund
Al-Arafah Islami Bank
Rajshahi Brunch
A/C No: 0071020008522
SWIFT Code: ALARBDDH073
Routing No: 015811934
২. বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ
হিসাব নং : MSA-20502790201001917, ইসলামী ব্যাংক বাংলাদেশ, নিউমার্কেট শাখা, রাজশাহী।
বিকাশ (পার্সোনাল) নং : ০১৭২১-৯১১২২৩
